কবিতা — নিফাকি

সোমবার, ১১ আগস্ট ২০২৫ ছড়া, বিদ্রোহী-দ্রোহের কবিতা

কী এক সময় পার করছি ভাই
আজব দুনিয়ায় রে,
একই মুখে দুটি কথা
কেমন প্রকাশ পায় রে।

হয় তো যদি দুটি কথা
সমান মা’নার হায় রে,
একই চিত্তে দুটি ধর্ম
কীভাবে বাস করে রে।

মুনাফিক কী যায় কী বলা
এসব খাটো ব্যাপারে,
নয় মুনাফিক পূর্ণভাবে
তাহারই গুণ আছে রে।

কথা তো ভাই আমার নয় রে
বলছেন নবী রাসুলে,
সময় পেলে খুঁজে দেখ
মিশকাত শরীফ খুলে রে

১৬১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা