ডাকি আমি দাও কেন ফাঁকি?
তোমার আঁখি চাঁদের দ্যুতি!
দেখিতে বাহানা করি তোর হাসি—
তুমি মোর অনুরাগ, প্রসোহাগ
আমি তোরে ভালোবাসি।
গাছ-বাগানে ছায়ার তলে
প্রহর গুনি দেখবো বলে
দেখিলে তোরে মনানন্দে ভাসি—
তুমি মোর অনুরাগ, প্রসোহাগ
আমি তোরে ভালোবাসি।,
রাত্রিকালে জোনাকি খেলে
তোর কথা বলি কানে কানে
দেই লেখে তারে প্রেমের চিঠি—
তুমি মোর অনুরাগ, প্রসোহাগ
আমি তোরে ভালোবাসি।
দূরেতে নয় এক আকাশের নিচে
পড়াবো হীরে সাত রাজার থেকে কিনে
শুধু একবার দাও প্রেমেরও হাসি—
তুমি মোর অনুরাগ, প্রসোহাগ
আমি তোরে ভালোবাসি।

মন্তব্য করতে ক্লিক করুন