যদি মনের মতো হয়— তেঁতুলও টক নয়,
মনের জল দিয়ে গুলি নিয়ে ততো রঙ-তুলি;
ভালো-মন্দের বিচার—
মনের মাঝেই সবার।
খুব সুন্দর হলেও হতে পারে খুব কুৎসিত,
ভালোলাগার দুয়ারে যদি কাটে কেউ সিঁদ;
মনের আয়না চায়— নিজে ইচ্ছে মতো করে,
লাগাতে ভালো সব— ভেঙে-চুরে মেপে গড়ে।
যদি না লাগে মাপে—
মন দূরে সরে থাকে;
মনের খেয়ালে সকলি ভালো-মন্দের বিচার,
কোন রূপ কোন গুণ— কেবা খোঁজ করে কার !

মন্তব্য করতে ক্লিক করুন