মাজেদুল হক

কবিতা - কবিতা

মাজেদুল হক
শনিবার, ১১ এপ্রিল ২০২৬ আধ্যাত্মিক কবিতা

কবিতা,
ক..বি..তা.. ;
কবি বিবেক তাপস,
জীবন প্রেম যশ।

কবি,
ক..বি.. ;
কথা বিশ্লেষক,
শব্দের অন্বেষক।

বিবেক,
বি..বে..ক.. ;
বিষয় বেষ্টিত করণ,
বাক্যে ছন্দের প্রকরণ।

তাপস,
তা..প..স.. ;
তালাস পণ্ডিত সঞ্চয়,
বিচিত্র জ্ঞানের সমন্বয়।

পরে পড়বো
২১
মন্তব্য করতে ক্লিক করুন