মাজেদুল হক

আলোচনা - সাহিত্য সম্মাননা

মাজেদুল হক
শুক্রবার, ০১ মে ২০২৬

পাঠক নন্দিত জনপ্রিয় কবি মাজেদুল হক বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলার সদর উপজেলায় পাটলী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মাতা – বেগম আয়েশা খাতুন, পিতা – এস এম কিতাব আলী।

জনপ্রিয় কবি মাজেদুল হকের কবিতা নিয়মিত আবৃত্তি করছেন আবৃত্তি শিল্পীরা। বাংলাদেশ ও ভারতের অনেক সুনামধন্য আবৃত্তি শিল্পী আবৃত্তি করেছেন কবির কবিতা।

বিরহী কবি মাজেদুল হকের কবিতা প্রতিবছর স্কুল কলেজের ছাত্র-ছাত্রী আবৃত্তি করে অর্জন করছেন বার্ষিক পুরস্কার।

শিশু সাহিত্যিক কবি মাজেদুল হক শিশুদের জন্য লিখেছেন শিশুতোষ ছড়া, যা পড়ে শিশুর মানবিক বিকাশে সহায়ক হবে। ছড়াসাহিত্যিক মাজেদুল হকের শিক্ষা মূলক ছড়া পড়ে শিশুরা পড়ার প্রতি আগ্রহী হবে।

মুক্তির আশা ও নেত্রের আশা পত্রিকার উদ্যোগে ছড়া প্রতিযোগিতায় “শ্রেষ্ঠ ছড়াকার” নির্বাচিত হওয়ায় (০৪-১১-২০১৭)খ্রীস্টাব্দে, নেত্রকোণা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত জনসমাবেশে তৎকালীন দ্বায়িত্বরত জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমান “সাহিত্য সম্মাননা” স্বরুপ কবি মাজেদুল হকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার কবিকে “উত্তরীয়” পড়িয়ে আশীর্বাদ করেন। সেদিন থেকে কবি মাজেদুল হকের কবি প্রতিভার বিকাশ ঘটে চতুর্দিকে।

পরে পড়বো
২৭
মন্তব্য করতে ক্লিক করুন