আমি মহা পন্ডিত, বলি সবার আগে,
নিজের কথাই নিজে শুনি, জ্ঞান কি আর লাগে!
বই খুলে ঘুমাই শুধু, নামটা মুখস্থ করি,
জিজ্ঞেস করলে উল্টা উত্তর,তবু গর্ব করি।
অল্প জানি, বেশি বলি, তর্কে থাকি ব্যস্ত,
ভুল ধরিলে রাগে ফুটি,ভীষণ অস্থির মস্ত।
মানুষ হাসে আড়ালে, সামনে করে সেলাম,
মহা পন্ডিত নামটি আমার,এটাই বড়ো ভেল্কি-দিলাম!
জ্ঞান যার নেই ভেতরে, মুখে তারই ঢং,
এইভাবেই পন্ডিত আমি।
সকলের কাছে বেমানান।
১৪

মন্তব্য করতে ক্লিক করুন