কবিতা - অন্তর্দাহ

শেখ মনিরুল হাসান
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ বিরহের কবিতা

মা, আমি ভালো নেই।
জীবনে এক নিদারুণ খরা।
যাদের ভেবেছিলাম আপন,
তারা রহস্যজনকভাবে হারিয়ে গেছে।

মানুষ আসলেই একদিন হারিয়ে যায়—
জীবন থেকে, অথবা অস্তিত্ব থেকে।
ন্যায্যতা ও মানবিকতার
কি তিক্ত বৈষম্য!

খুব অল্প লোকই
অন্যের সমস্যার জায়গায় নিজেকে কল্পনা করে।
অধিকাংশই বোঝে না—
আমি যেটা অন্যের জন্য চাই,
সেটা আমার সাথে হলে আমি কি চাইতাম?

পৃথিবী বড়ই নিষ্ঠুর।
এ স্থানে আত্ম-জ্ঞান, মানবিকতা
এবং ভালোবাসার বড় অভাব।

মা, আমরা কেন পারিনি
এতটা নি হতে,
ছোট হতে?

জীবনের এই গল্পের শেষ কোথায়?
আমরা কি শুধু দিয়েই যাবো?
আমাদের প্রাপ্তি বলে
কি কিছুই নেই?

পরে পড়বো
১৫
মন্তব্য করতে ক্লিক করুন