নামাজ তরে জায়নামাজ
করেছেন কুল জমিন,
সময় হলে যেখানেই থাক
আদায় করে মুমিন।

খোদার আদেশ না মানিয়া
দিলটা করে ক্ষয়,
মুমিন ব্যক্তির চিত্ত সদা
আল্লাহ আল্লাহ কয়।

বে নামাজির সাথে বিধাতার
নেই যে সম্পর্ক,
মুমিন হিয়ায় প্রভু বিরাজ
থাকে বন্ধুত্ব।

নামাজ হলো শ্রেষ্ট আমল
হিসাব হবে প্রথম,
সেই সময় বে নামাজিরা
হইবে যে অধম।

খোদার পথে চললে সদা
মনটা থাকে খুশ,
মুমিনেরা ধরার বুকে
শ্রেষ্টতম মানুষ।

এরাই হলো খাইরুন নাছ
মানব আছে যত,
বিধান মেনে বুণে গেল
নবীর প্রিয়তম।

উচ্চতর জীব হলো তারা
ত্যাগ করে কুকাম,
আফটার লাইফে নিঃসন্দেহে
হবে সফলকাম।

আনহার বলে ওগো মাওলা
ভিক্ষা চাই দুয়ারে,
মর্ত্যলোকে রাইখো নবীর
আদর্শের উপরে।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন