কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার

কবিতা - চাঁদটা কিন্তু আকাশের নয়

কবি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ প্রেমের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

ঐ চাঁদের আশায়
আছি অপেক্ষায়
কবে সে যে ধরা দিবে—
মনের আঙিনায়।

ভেবে প্রহর যায়
বেলা অবেলায়
কীভাবে যে আনব ছিড়ে—
কোন সে সাধনায়।

চিত্ত সহে না
বুঝাতেও পারি না
চাঁদকে ছাড়া কলিজা পুড়ে—
কেউ তো দেখে না।

চাঁদের প্রেমে বিভোর
কিন্তু সে খুব দূর
ডাকলে ও তো আসে না কারণ—
হয়ত সে কঠোর।

বিশাল গগণ পানে
সে তো খেলে দোলে
ওর জন্য পাগল আমি—
চাঁদ যে বুঝে নাহে।

চাঁদের মিষ্টি হাসি
দেখলে মন হয় খুশি
চাঁদটা কিন্তু আকাশের নয়—
আমি সখার সে সখী

সে যে কোমলমতি
অপরূপ তার হাসি
সবকিছুর চাইতে আমি—
তাকেই ভালোবাসি।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন