চিত্রণ ভট্টাচার্য

কবিতা - মোরা বিপ্লবী অভিযাত্রী

চিত্রণ ভট্টাচার্য
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

হও দুর্বার, লইয়া তর্বার ভাঙ্গো বেষ্টনী
হও প্রচণ্ড, ফাটাইয়া ভূখণ্ড উঠাও স্বরধ্বনি
প্রভাতে বৃষকায় বিবস্বন পর্বত-চূড়ায় করে গর্জন
হুংকারে তিমির মস্তক করে প্রত্যহ ছেদন।
লও দীক্ষা, ইহাদের শিক্ষা ঝলসাও আপনা
কও শ্লোগান, উঠাইয়া নিশান মিছিলের তর্জনা
দুর্গম যাত্রা করো শুরু পশ্চাতে ফেলিয়া সহস্র তরু
টলমলে পায়ে লও অঙ্গদ বল পেরোও বিস্তৃত মরু।

তিমির রাত্রি ঘুচানো মোরা বিপ্লবী অভিযাত্রী
লঙ্ঘিতে হবে সব যাত্রা পথের বাধা
টুটাইয়া সন্ত্রাস লইয়া সাম্যের ত্রাস ফুটাইবো গলে বুলি
কোন নিশিতে গেরিলা বাহিনী উঠাইবো সমাজতন্ত্রের কথা

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন