কবিতা - পথের সন্ধানে

মারুফ আহমাদ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

বন্ধু, ওগো জানো তুমি!
গন্তব্যহীন পথিক আমি।
চলি অজানার মোহনায়
দিবস-রজনী ছুটেই চলি
তবু পথের দেখা নাই।

দিশাহীনভাবে ঘুরি-ফিরি
কোন কূলেতে কখন ভিড়ি
কিছুই জানা নাই,
দিবস-রজনী ছুটেই চলি
পথের দেখা নাই।

বন্ধু, তুমি বলবে আমায়?
খুঁজে পাব কোন নীলিমায়
একটু হদিশ-দেখা
না বলা ব্যথায় বুক ভরা মোর
পথে চলেছি একা।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন