শংকর ব্রহ্ম

কবিতা - স্বপ্ন ইচ্ছে

শংকর ব্রহ্ম
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ প্রেমের কবিতা

স্বপ্ন ইচ্ছে
শংকর ব্রহ্ম

আমার স্বপ্নগুলোকে আমি রোদ্দুরে মেলে দিতে চাই,
অথচ বাতাস এসে তা সব উড়িয়ে নিয়ে যায়।
আমার ইচ্ছেগুলোকে আমি বাতাসে উড়িয়ে দিতে চাই,
আর সেগুলো রোদে পুড়ে পোড়ামুখ নিয়ে ফিরে আসে ঘরে।
আমার স্বপ্ন,আমার ইচ্ছে
কোনটাই আর,একান্ত ইচ্ছাধীন থাকে না আমার,
ভিতরে ভিতরে টের পাই সেটা
যেটা আমি কাউকেই বলতে পারি না।

আমার স্বপ্নের কোন আর থাকে না হদিস
আমি তার পাই না নাগাল,
অথচ আমি আমার পোড়া ইচ্ছেগুলোকে
শক্ত মুঠোয় ধরে থাকি অনন্তকাল।

পরে পড়বো
১৬
মন্তব্য করতে ক্লিক করুন