কবিতা — যাওয়া

শুক্রবার, ০১ মে ২০২৬ স্মৃতিচারণ

যাওয়া
শংকর ব্রহ্ম

হারাতে হারাতে তুমি এসেছো এখানে
এরপরে আর তুমি যাবে যে কোথায়?
সেই ভেবে কাঁদে মন
প্রতিবাদে ঝড় ওঠে হৃদয়ে আমার।

কেউ তো থাকার জন্য আসে না এখানে
তার মানে যেতে হবে সবাইকে
আগে আর পরে,
সেই কথা ভেবে মন বিদ্রোহ করে।

বিদ্রোহ প্রতিবাদে মনে ওঠে ঝড়
কেন তবে ভাব বসে আপন আর পর,
ঝড়ে যদি ভেঙে যায় সব বাড়ি ঘর
নাও তবে ঘর ছেড়ে সবার খবর।

হারাতে হারাতে সব যাবে কত দূরে,
পৃথিবীর অলিগলি সব পথ ঘুরে?

২৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা