মারুফ আহমাদ

কবিতা - দায়িত্ব বন্টন

মারুফ আহমাদ
শনিবার, ০৯ মে ২০২৬ বিবিধ কবিতা

যদি তুমি মুসলিম হও—
তবে তোমার ঈমানের আমানত,
ন্যায়ের লড়াইয়ে অবিচল পথ হাঁটা।

যদি তুমি হিন্দু হও—
তবে তোমার ধর্মকর্তব্য,
অন্যায় দেখলে নীরব না থাকা।

যদি তুমি বৌদ্ধ হও—
তবে তোমার প্রজ্ঞার অনুশাসন,
করুণাকে কর্মে রূপ দেওয়া।

যদি তুমি খ্রিস্টান হও—
তবে তোমার ভক্তির দাবি,
প্রণয়কে প্রতিবাদে বদলে নেওয়া।

আর যদি তুমি মানুষ হও—
তবে তোমার নৈতিক দায়িত্ব,
ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে
দেশ ও জাতির কল্যাণে
নিজেকে সঁপে দেওয়া।

পরে পড়বো
১৫

মন্তব্য করুন