কবিতা - মৃত্তিকার মানুষ

সুপ্ত বালা

যেহেতু পৃথিবীতে জন্মেছি কোনো একদিন মরিতে হইবে
ইহাই জগতের রীতি৷
অহংকার করে কী বা হইবে লাভ আর কী বা হইবে ক্ষতি,
যদি তুমি অহংকারী হও মরিলে বলবে মানুষ
লোকটার ছিলো দুষ্ট মতি৷

​আমি বলি তাই অহংকার না করাই ভালো,
এতে কী আসে যায় কেউ ফর্সা আর কেউ কালো৷

মৃত্তিকা দিয়ে তৈরি মানুষ মৃত্তিকায় মিশে যাবে,
আমি ঠিকই থাকবো না কিন্তু আমার আচরণ থেকে যাবে৷

​অসৎ পথের ইনকাম দিয়ে সম্পদ গড়ছো ভুরি ভুরি,
সেই দিন কী বলবে আজরাইল ধরবে যেদিন গলায় ছুরি৷

কেনো যে মানুষ বোঝে না অসৎ টাকা দিয়ে
ইহলোকে সাক্ষী কেনা যায়, পরোলোকে তা করা যায় না৷
কী ভাবেই বা করবে—আজরাইল তো ঘুষ খায় না৷

পরে পড়বো

মন্তব্য করুন