ক্লান্ত বিকেল, জানালার পাশে হঠাৎ মেঘের মেলা,
আকাশের বুকে দানবীয় রবে চলে যে কার খেলা!
বিদ্যুৎ হাসে বুক চিরে তার, মেঘের গর্জন বাজে,
যেমন আক্ষেপ সন্তানহারা মায়ের বুকের মাঝে।
ঝরছে বৃষ্টি অঝোর ধারায় কলঙ্কিত ওই নীলে,
কদম ডাল দোলে পবনের তালে কদমের সুবাস মিলে।
টিনের চালে ঝম ঝম সুর—পিয়ানোর সেই তাল,
নিঝুম প্রকৃতি বুনে চলেছে এক মায়াবী মায়াজাল।
শহরে যারা কোলাহলে থাকে, তারা কি এ স্বাদ জানে?
প্রকৃতির এই নির্মম সুর কি দোলা দেয় কারো প্রাণে?
শান্ত এই অনুভূতিটুকু শুধু আমার নিভৃত মনে,
একাকী বিকেলে বেঁচে থাকা এই প্রকৃতিরই সনে।প্রকৃতি তার রুপ চর্চায় ব্যাস্ত আর আমি প্রকৃতির সেই রুপ দেখেই মুগ্ধ৷
