রিয়াজ খান-হৃদয়

কবিতা - কলম থামেনি

রিয়াজ খান-হৃদয়
শুক্রবার, ১৫ মে ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

ঝড় উঠেছে উঠুক কলম থামবে না আজও,
অন্ধকারের বিরুদ্ধে প্রতিবাদে জ্বলে বাতিও।
যারা সত্যের শব্দ শুনে কেঁপে ওঠে ভয়ে,
তারা চায় কণ্ঠ থেমে যাক চোখরাঙানি বয়ে।

কবি তো শুধু আয়না তুলে ধরেছে সময়ের মুখে,
কিছু মানুষ আজ এত অস্থির মনে মনে দুখে।
শব্দ যদি মিথ্যা হতো এত ভয় কিসের?
কেন তবে আগুন জ্বলে কিছু অন্তরের ?

সমালোচনার তীর ছুটুক চলুক বিষাক্ত ভাষা,
সত্যের পথে হাঁটলে এটাই ইতিহাসের আশা।
যে কবিতায় জাগ্ৰত হয় মানুষ প্রশ্ন তোলে প্রাণে,
সেই কবিতাই বেঁচে থাকে যুগ থেকে যুগান্তরে।

হে কবি, মাথা তুলে লেখো আরও দৃপ্ত গান,
কলমের শক্তি হার মানায় অনেক লৌহপ্রাচীর-প্রাণ।
সত্যের উচ্চারণ কখনো থামে না,
মানুষের জাগরণ কখনো দমে না।

“by-রিয়াজ খান হৃদয়”

পরে পড়বো

মন্তব্য করুন