কবিতা - সিস্টেমের সুফলা জমিন

মোঃ আব্দুল মজিদ এনডিসি

এখানে সিস্টেম যেন এক দিগন্তহীন উন্মুক্ত আকাশ;
তুমি যেমন ইচ্ছা উড়তে পারো- বাতাসের মতো করে
ভাসতে পারো, যেতে পারো অদৃশ্য কোন ভেতরে- ভেতরের ভেতরে…

এটাই এখানে গোত্রীয় অধিকার, জাতের বিশ্বাস।
এখানে কি সকলেই বাঁচে? এখানে বেঁচে থাকা রীতিমত
রাতের মত অর্থহীন; মৃতের অধিক খারাপ কিছু এক অবিরত…

এখানে সবুজ সত্তা, গর্ভবতী স্বপ্ন, ভাবনার শৃঙ্খলা
সকলেই একেবারে নিষ্ফলা…

এসব পুড়িয়ে দাও এবার এই বিপ্লবের স্বর্ণ-সময়ে
তোমার যত ফুঁসে ওঠা ক্রোধের আগুনে; তবেই তো
ফিনিক্সের বিপরীতে উঠবে জেগে এক সুফলা জমিনের ক্ষেত্র…

সেখানে তুমি দাঁড়াবে আকাশের মতো, জীবন বয়ে বয়ে
সময়ের মতো হাঁটবে,
ধীর কোন সন্তের মতো ভাববে…

তবেই তো তোমাকে কোন অর্থহীন রাতের গগনে
আর কোন দিন ভাসতে হবে না সত্তার-আত্মার-ভাবনার দহনে…

আমি তাই-
সিস্টেমের অসীম আকাশ নয়, শুধুই
সিস্টেমের একখন্ড সুফলা জমিন চাই…

পরে পড়বো
১৮

মন্তব্য করুন