কবিতা — একটা সকাল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

একটা সকাল ঘুম ভাঙালো
মিষ্টি পাখির ডাকে,
আর এক সকাল ভালো থাকার
খবর রোজই রাখে।

একটা সকাল মন ভেঙেছে
ফেরেনি আর বাড়ি,
তাই বুকপকেটের না লেখা এক
আইন হলো জারি –

নিখোঁজ সকাল আনলে খুঁজে
যা চাইবে তা দেবো,
শুধু যাওয়ার বেলা ভালো থাকার
আদর চেয়ে নেবো।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা