সুদীপ তন্তুবায় নীল

কবিতা - স্বপ্ন কিছু ঝরলে ঝরুক

সুদীপ তন্তুবায় নীল

মেঘ জমেছে মেঘের ঘরে
বৃষ্টি হাঁটা-হাঁটি,
মনের ঘরে জমলে, দু’চোখ
ভেজায় মনের মাটি।

সকাল এসে হাত বাড়ালে
হৃদয় থাকি খুলে,
স্বপ্ন কিছু ঝরলে ঝরুক
হলুদ ফুলে ফুলে।

পরে পড়বো
১৪

মন্তব্য করুন