কবিতা — নীল জোছনার চাঁদ

রাতের আকাশে মাদুর পেতেছে
নীল জোছনার চাঁদ।
পাহারায় থাকি, ফিরে এলে নাকি
ভেঙে আঁধারের বাঁধ!

হয়তো ফিরবে, কিংবা কখনো
দেখবে না চেয়ে আর।
চাঁদটাই জানে এই বুকে কতো
বেঁধেছি অন্ধকার!

৬০৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা