কবিতা — নষ্ট নেশা

মুখের মিছিলে পায়ে পায়ে কত
মুখোশেরা আজও হাসে,
এই শহরেতে মন কেনা যায়
মনের সর্বনাশে!

কষ্টের কাছে ফিরে আসা এক
নষ্ট নেশার মতো,
কিছু যন্ত্রণা কবিতায় থাকে
কিছুটা ব্যক্তিগত।

৩০৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা