আমরা সবাই ব্যবসিক ভাই
টাকার রাখি খোঁজ,
প্রেম হোক বা পেটের দায়ে
ব্যবসা করি রোজ।

কেউ বা আবার মন বেচেছে
শরীর বেচে কেউ,
যে সদ্য পথে পা রেখেছে
ব্যবসা বোঝে সেও।

সবাই বুঝি নিজের মতো
বোঝার অন্ত নাই,
ডানদিকেতে টাকার অঙ্কে
শূন্য বাড়াতে চাই!

পরে পড়বো

মন্তব্য করুন