কবিতা — জীবনের ধ্রবতারা

রবিবার, ০৭ জুন ২০২৬ বিদ্রোহী-দ্রোহের কবিতা

জীবনের ধ্রবতারা
শংকর ব্রহ্ম

সামান্য সম্বলে বাস
আমাদের সর্বনাশ দেখে যদি
খুশি জাগে মনে কারও
তা হলে হতাশ লাগে আরও

আমাদের দু’টি হাঁস
পানা পুকুরেই বাস
দেখে যদি লোভ হয় কারও
তবে যে কষ্ট বাড়ে আরও

আমাদের জীবনের অন্ধকার
দিকগুলি দেখে যদি
বুক ভরে কারও
তা হলে হতাশ লাগে বড়

জীবনের ধ্রুবতারা সে কারণে
দিশেহারা হয়ে ওঠে আরও

৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা