কবিতা — মনের কষ্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬ সাম্য-জীবনমুখী কবিতা

মনের কষ্ট
শংকর ব্রহ্ম

সুখগুলো সব আপন আমার,কষ্ট কি আর পর?
কষ্টগুলো জমিয়ে রাখি, বুকের ভিতর।

সুখের অনেক ভাষা আছে
কষ্ট শুধু বোকার মতো নিঃশব্দে কাঁদতে পারে
কেউ কি তাকে ধরে মারে?
চোখের জলের মূল্য তোমার কেউ দেবে না,
একলা তুমি কাঁদতে পার যত খুশি,
হয়তো কিছু হাল্কা হলেও হতে পার
ফুলের মতো ফুটতে পারে মুখের হাসি,
তবুতো কেউ বলবে না আর ভুলেও তোমায় ভালবাসি।

ভালবাসা জিনিষ এমন সত্যিকারের একটু পেলেই
দেখো কেমন যেন মন ভরে যায়, তাতে তোমার কি এসে যায়?

সুখের কথা ভুলতে পার,ভালবাসা ভুলবে কি আর?
তবু এখন কষ্ট তোমার প্রিয় সাথী দিবস রাতি।

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা