বসন্ত বিলাপ
শংকর ব্রহ্ম
১).
ভালবাসা পেতে গেলে
আগে ভালবাসতে হয়
এ’কথা অনেকেই জানে না নিশ্চয়,
তাই ভালবাসার ছলে কেউ কেউ
মিথ্যে কথা বলে,সুচতুর করে অভিনয়।
পশু পাখি ছলনা জানে না
তাই কোন মিথ্যে বলে না,
মানুষ ছলনা জানে, প্রয়োজনে নানা মিথ্যে বলে।
২).
ভালবাসতে গেলে অর্থ নয়,খ্যাতি নয়
লাগে শুধু একটা বিশ্বস্তমন,
সেই ধন থাকে না সবার
তাই সোনার সংসার হয় ছারখার হয় দুঃখময়।
৩).
এইসব জেনে বুঝে আমি তো ছিলাম স্বপ্ন সুখে
ভেবেছিলাম তুমি,বর্ষা হয়ে ঝাঁপিয়ে পড়বে বুকে,
হঠাৎ কোথায় হারিয়ে গেলে
যেখান থেকে ফেরে না কেউ,
দুঃখ ব্যথা ঢেউ তোলে আজ বুকে।