কবিতা — ভয়

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ রূপক কবিতা

ভয়
শংকর ব্রহ্ম

মাঝে মাঝে খুব একা হয়ে যাই
মনেহয় কেউ আমার নয় আমি নয় কারও
বুকের ভিতর ফাঁকা লাগে আরও
নিঃস্ব মনে হয়।

সমস্ত বিশ্বটা যেন গ্রাস করে গিলে খেতে আসে
শুধু রাত্রি আমাকে ভালবেসে গভীর আশ্বাসে
বুকের ভিতরে টেনে নেয়।
কিন্ত তা আর কতটা সময়

আবার তো দিন আসে
সেই নিগূঢ় একাকিত্বের শুরু হয় ভয়

৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা