কবিতা — মন চলে যায়

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

মন চলে যায়
শংকর ব্রহ্ম

কোথায় খুঁজে পাবে তেমন আকূলতার মান
নদীর স্রোতে থাকে যেমন ব্যাকুলতার টান?
বাঁধা বিঘ্ন ঠেলে নদীর নীল সাগরে আকর্ষণ
কোথায় বল আছে তেমন তুর্কি তরুণ মন?
কোথায় তেমন আকূলতা লক্ষ্যে পৌঁছাবার?
মন চলে যায় মনের কাছে হৃদয়ে ব্যথা তার,
তাই বুঝি আজ ব্যর্থতা ছোঁয় প্রেম কে যে বারবার?
মন ছাড়া আর জায়গা কোথায় বল আছে তার?

মন চলে যায় মনের কাছে,না পেলে সেথা ঠাঁই,
নিজের কাছেই ফিরে আসে, দুঃখ পেয়ে তাই,
মনকে বলি,যাস কেন রে?অপমানিত হতে?
আমার কথা শুনে মনের আঘাত লাগে ক্ষতে।

৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা