শংকর ব্রহ্ম

কবিতা - দেখা হবে

শংকর ব্রহ্ম
রবিবার, ৩১ মে ২০২৬ রূপক কবিতা

দেখা হবে
শংকর ব্রহ্ম

যে পথ দিয়ে চলে গেলি
সে পথে আর ফিরবি না তা জানি,
তা নিয়েই যে হুতোম প্যাঁচা
নিশুত রাতে করছে কানাকানি,
মুখমুড়ি তুই মুখ পোড়াতে
গেলি কোথায় রাত-বেরাতে
জানিশ না কি এত রাতে
কেউ যাবে না তোর সাথে?

তার সাথে দেখা হয় রাতে
সকলে ঘুমিয়ে গেলে সে
আসে আমাকে জ্বালাতে,
এমন ঘোর অন্ধকার
কেউ দেখেনি বুঝি আর কোন কালে,
নিবিড় রাত্রির শেষে পুনরায়
তোর সাথে দেখা হবে উজ্জল সকালে।

পরে পড়বো
১৪

মন্তব্য করুন