শংকর ব্রহ্ম

কবিতা - প্রেয়সী

শংকর ব্রহ্ম
সোমবার, ০২ মার্চ ২০২৬ প্রেমের কবিতা

প্রেয়সী
শংকর ব্রহ্ম

অনেকেই নিষেধ করেছে
অথচ আমি তা শুনিনি,
কবিতা হে প্রেয়সী
তোমাকেই সর্বস্ব পণ করে
আমি এক জুয়ায় মেতেছি।

অনাহারে কেটে গেছে দিন
তবু আমি তোমাকে ভুলিনি,
অথচ একদিন যারা খুব ছিল
তারা সব আমার এই দুর্মতি দেখে,
আমাকে পাগল ভেবে করুণা করেছে,
আর সব ধীরে ধীরে সরে গেছে দূরে,
আমাকে মুক্তি দিয়ে নির্জন করেছে।
যদি আমি মৃত্যুরও মুখোমুখি হই,
তোমার কারণে হে প্রেয়সী কবিতা আমার,
তবুও, তোমার আনত বুকে ঠোঁট রেখে
মরে যেতে রাজি আছি আমি।

পরে পড়বো
১২৯

প্রকাশিত মন্তব্য গুলো

  1. dada apnar preyoshike ektu share korun amaro sathe . du charte kobita jodi likhe feli kharap ki ?

    1. অমরেন্দ্র সেন
      হা হা হা হা
      শুভেচ্ছা ❤️

মন্তব্য করতে ক্লিক করুন