কবিতা — তুমিহীন আমি (বিদেশিনী-৭)

সোমবার, ০৮ জুন ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

প্রিয়, আমার মন নয় ক্ষুদ্র,
তোমার প্রতি আমার ভালোবাসা যেন মহাসমুদ্র।
তুমিহীন আমি, সময় তো নয়; দুঃসময়,
তোমার-আমার ভালোবাসা যেন বৃষ্টির মতো মধুর হয়।

আমার জন্য নিরবে কাঁদে গগন,
প্রিয় বিদেশিনী, কখনো কি কাঁদে না তোমার মন?
আর কত বিষাদ, আর কত যন্ত্রণা, আর কত নিঃসঙ্গতা—
আমার সকল কবিতা যেন তোমার প্রেমে গাঁথা।

না জানি, কেন রে তোমার প্রতি এত টান,
আহা! তোমায় কত ভালোবাসি, তুমিই আমার প্রাণ।
মুখটি লুকিয়ে রাখো, যেন তোমার রূপের জালে না পড়ে কেউ,
প্রিয়, আমার মন যেন উত্তাল সাগরের মাতাল ঢেউ।

আমার কেউ নেই, তুমি ছাড়া,
তোমায় ছাড়া যেন সর্বহারা।
তোমায় পাওয়া আমার বড় আশা,
তোমার কণ্ঠ যেন মধুর ভাষা।

প্রিয়, আমি সারাক্ষণ তোমার স্বপ্নের জগতে থাকি,
নির্জনে, নিরিবিলি তোমার ছবি আঁকি।
আকাশের ওই নিঃসঙ্গ চাঁদ আমি,
শুধুই তাকিয়ে থাকি, যেন পৃথিবী জুড়েই তুমি।

৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা