কবিতা — সুবর্ণ পাত্র

সোমবার, ০৮ জুন ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

সুবর্ণ পাত্র
শংকর ব্রহ্ম

১).

এক রমণীর গন্ধ তোমায় নিবিড় ভাবে টানে
গা ঘেষে তার বসার জন্য পাগল মনে-প্রাণে
সে কেবল গচ্ছিত থাকে তোমার কামনা ধনে,
অন্যজনে থাকে তোমার অনুভবের টানে
তার সঙ্গসুখ আনন্দ দেয় গভীর আকর্ষণে
তুমি তাকে দাও না কোন বিশেষ উপহার
সে দেয় তোমায় নিজেকে করে সবটা উজার।

২).

যাকে তুমি ভালবাসো ভাব
তাকে তুমি পাবে না জীবনে,
এ’কথাটা জেনে রাখ মনে
আর যদি পাও তবে,ভালবাসা হারাবে তোমাকে।
সযত্নে লালিত প্রেম মাঠে মারা যাবে
অযত্নে লালিত মোহ হয়ে উঠবে দায়।
গ্রহণের ক্ষমতা সকলের থাকে না তো হায়
তা বলে কি ভালবাসা সহজেই ভোলা যায়?
তবু যদি ভালবাসা গচ্ছিত রাখতে চাও তবে
এ’মন একটি নির্ভেজাল সুবর্ণ পাত্র প্রয়োজন হবে।

৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা