কবিতা — সম্পর্ক

নিষিদ্ধ রাতের শেষে
কিছু ভাঙা নক্ষত্র পড়ে থাকে—
বিছানার ভাঁজে, স্মৃতির ধুলোয়।

জানালার কাচে জমে থাকা নিশ্বাস
ভোরের আলোয় মুছে যায় ধীরে;
শুধু থেকে যায়
শরীর নয়,
মানুষের প্রাচীন একাকিত্বের চাপ চাপ রক্তের দাগ।

আর বুকের দুই পাহাড়ের মাঝে
মুখ গুঁজে নেওয়া গভীর শ্বাস – প্রশ্বাসের উত্তাপ।

যে আগুন ক্ষণিক উজ্জ্বল ছিল,
তার ছাই বুকে নিয়েই
আগামী দিনের দিকে হাঁটে জীবন।
……….. ………….

০ বার পঠিত রিপোর্ট