আর বুঝি শেখার আছে?
আর বুঝি শেখা যায় ?
তাও আবার দূরে দূরে
আধা মোবাইল জুড়ে
নতুন তবুও কিছু
কি পাওয়া যায়?
তবু-তবু মনে-মনে
কিছু চিন্তা, কিছু গুঞ্জনে
সব ছেড়ে বেলা তিনটায়,
পিঠ টান টান করে –
প্রতিদিন জুম ক্লাসে যায় ।
তার পর কোন দিকে,
শেষ হয় থেকে থেকে ,
একে একে নেমে আসে : ভালোবাসা -ঠিক দশদিন পর
ছেড়ে দিয়ে নিজ ঘর
আমাদের এই কাছে আসা ।
আর বুঝি শেখার আছে ?
আর বুঝি শেখা যায় ?
একে একে জুম ক্লাসে ,
মন প্রাণ জুড়ে আসে :
সৃজনের গুঞ্জন ভাষা।
তারপর একে একে,
নিজেদের ঘর থেকে,
গাছেদের কাছে কাছে
ফিরে আসা…
আমাদের এই ভালোবাসা।।