মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - জীবনানন্দে

মোল্লা মুস্তাফিজুর রহমান
সোমবার, ১১ মে ২০২৬ আধ্যাত্মিক কবিতা, রূপক কবিতা

জীবনানন্দে

সকাল বেলা ময়লা ফেলতে যেতে যেতে একটা কুকুর আমার পিছু নেয়
গাছ থেকে উঁকি মারে দুচারটে হনুমান
একটা দুটো কালো পিঁপড়ে আমার গায়ে ওঠে
আমি রাগ করি না –
ওরাও আমাকে বিশেষ ঘাঁটায় না
চুপ-চাপ একে অপরের কাজ করি।

এভাবেই চলতে থাকে। চলতে থাকছিল।
কারও কারো কাছে কোন প্রতিশ্রুতি নেওয়া-দেওয়ার নেয় :
কুকুর, হনুমান, কালো পিঁপড়ে নিজ নিজ কাজে আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি ।

কিন্তু বেশ আছি ।
আমরা কেউ স্ব-জাতীয় নয় তবে স্ব-স্ব কাজে স্বতন্ত্র,
একে অপরকে শ্রদ্ধা করে সম্মান করে বেশ আছি। আর থাকবোও ।
আরও আরও সকাল আসবে
সুন্দর সকাল আসবে ,
আমিও চারিপাশ পরিষ্কার করে
এগিয়ে যাব…

পরে পড়বো
১৩৪

মন্তব্য করুন