কবিতা — জীবনানন্দে (আমাদের এই ভালোবাসা)

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ বিবিধ কবিতা

আর বুঝি শেখার আছে?
আর বুঝি শেখা যায় ?
তাও আবার দূরে দূরে
আধা মোবাইল জুড়ে
নতুন তবুও কিছু
কি পাওয়া যায়?

তবু-তবু মনে-মনে
কিছু চিন্তা, কিছু গুঞ্জনে
সব ছেড়ে বেলা তিনটায়,
পিঠ টান টান করে –
প্রতিদিন জুম ক্লাসে যায় ।

তার পর কোন দিকে,
শেষ হয় থেকে থেকে ,
একে একে নেমে আসে : ভালোবাসা -ঠিক দশদিন পর
ছেড়ে দিয়ে নিজ ঘর
আমাদের এই কাছে আসা ।

আর বুঝি শেখার আছে ?
আর বুঝি শেখা যায় ?
একে একে জুম ক্লাসে ,
মন প্রাণ জুড়ে আসে :
সৃজনের গুঞ্জন ভাষা।

তারপর একে একে,
নিজেদের ঘর থেকে,
গাছেদের কাছে কাছে
ফিরে আসা…
আমাদের এই ভালোবাসা।।

১১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা