নতুন জনমে কথা হবে।
বহুকাল বহু বছর ভালোবাসি এ কথা বলা হয়েছে।
আমার এক জনম সত্যিই তোমাকে ভালোবাসি তুমি ও ভালোবাস আমাকে আমি বুঝে গেছি।
একদিন ঘুমের ভিতর স্বপ্নে দেখি আমার সব ইচ্ছে পূরন করেছে সৃষ্টিকর্তা।
আমার যা ইচ্ছা হয় তাই করি আমার যা চাওয়ার ইচ্ছা হয় তাই পেয়ে যায়।
পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর কে হতে পারে।
আমি একজন সুখী মানুষ।
হঠাৎ করেই স্বপ্নের ভিতর তোমার সাথে দেখা তুমি আমাকে ডাক দিলে আমি দৌড়ে তোমার কাছে গেলাম।
তোমাকে অনেক খন দেখলাম।
তুমি আমাকে বলছো আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
আমার বিশ্বাস হলো না।
তুমি অনেক চেষ্টা করলে বুঝানোর আমি বিশ্বাসেই করলাম না।
আমি একজন সুখী মানুষ।
সুখী মানুষ কখনো ভালোবাসা বোঝে না।
আমার নতুন জনম শুরু হয়ে গেছে। নতুন জনমে কি সত্যিই এরকম হয় যে কেউ কারো ভালোবাসা বোঝে না।
শুধু নিজের সুখ ছাড়া।
ভালোবাসা ছাড়া সুখী মানুষ হওয়া অসম্ভব।
আমি এজন সুখী মানুষ।
মোল্লা—