কবিতা — ভাসমান লণ্ঠন রথ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ প্রেমের কবিতা, রূপক কবিতা

হে চঞ্চল – অস্থির,
হও যদি শান্ত – ধীর,
বাঁধবো সুখের নীড়।

হৃদয় ত্বরণ অধীর,
ভালোবাসা নিবিড়,
জানায় মিষ্টি সমীর।

রবে একা কত কাল,
ছিড়ে প্রেমা জাল,
হৃদয় ক্ষত লাল।

কাটলো কত সাল,
দুঃখে হৃদয় ঢাল,
ছুঁতে পায়রা পাল।

জেগেছে বসন্ত রাজ,
হৃদয়ের নব সাজ,
না হয় এলে আজ।

মুছে যাক সব লাজ,
থামুক পথের মাঝ,
করি ভাল কাজ।

চল হারাই একই পথে,
দূরত্ব মুছে এক সাথে,
ভাসমান লণ্ঠন রথে।।

রচনা কাল:-
৩ এপ্রিল, ২০২৬

২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা