কবিতা — টান

সারাটা দিবস মৌয়ের কেটেছে উৎকণ্ঠায়
লোকটা মিছিলে গ্যাছে, ফের যদি মার খায়!
অফিস ভর্তি ছিল মিছিল নিয়ে গরম কথায়
শুনে নেয় মৌ, খবরের কলম একটু থামায়।

শেষে মিছিলফেরত কমরেড যখন ঢুকলেন
তেতো মুখ, এসেই সাংবাদিকদের খুব ঠুকলেন।
পরে মৌ ও তিনি পরস্পরের দিকে তাকালেন
কেঠো কমরেড অমনি নিজের রাগ থুকলেন।

২৮৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা