কবিতা — কেমনে চলে

অভাব কি হবে, আমি বৃথা
হারানোর ভয় করি এ শহরে
মন নামের বৃদ্ধ ফেরিওয়ালা
ঘুম ভাঙ্গা শহরে জায়গা করে নেয়
একদিন আর হবে না দেখা
অবহেলা, আমি কবিতার কবি
তোমার কি মনে পড়ে
তোমার শেষ দেওয়া চিঠি?
অথচ, এমন বহু মানুষ আছে
জানেই না কেমনে চলে যাবে
প্রত্যাশা নেই যেখানে।
সাগর তরী হয় না পার
জয় হর্ষেও কাঁদে মন – তবুও
বিষাদের সিন্ধু বুকে নিয়ে
কুড়িয়ে আনো, নব জীবনের ফুল।

৫৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. আফরোজ মেহরুবা - বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

    একটি পরিপক্ক মনে ভবিষ্যত জীবনের আশঙ্কায় ফুটে ওঠে একটি শহরের স্বরুপ যেখানে কবির অবস্থান ও মৃত্যুর চেতনা বুঝানো হয়েছে। অবহেলিত কবিতা একই সাথে চিঠি লেখার প্রয়োজনীয়তা। বাস্তব জীবন নিয়ে ব্যর্থ মানুষ ও প্রত্যাশা। একই রকম অবস্থার হীনম্মন্যতায় অতীতের দুঃখ ও ভবিষ্যতের সৌন্দর্য। _ কেমনে চলে

    উত্তর দিন
  2. আফরোজ মেহরুবা - রবিবার, ১১ আগস্ট ২০২৪

    অকারণে কেউ এভাবে ছোটেখাটো বিষয় নিয়েও মনকে ভারাক্রান্ত করে না। শৃঙ্খলাহীন অধ্যয়নে অসাধারণ হওয়া যায় না, সঠিক পড়াশুনা থাকা চাই।

    উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা