কবিতা — অদৃষ্ট

রবিবার, ১২ মে ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

জীবনে করি যা, বিধির বিধাতা
হিসাব করেই ফল দেন মোরে;
এ নয় হঠাৎ অজানা পাওয়া—
রাতের ঘুম-ভাঙা স্বপ্নমাখা ভোরে।

প্রবৃত্তির খেয়ালে অকাজ-কুকাজ
কত না করে ফেলি প্রতিদিন;
ভাবনার ঘোরে অকর্ম করে
ভাবি আগামীতে আসবে সুদিন।

কিন্তু বিধির বিধান কর্মফলে—
হয় না নাশ, যায় না বিফলে;
ছায়ার মতো পিছে পিছে ফেরে,
মুছে যায় না জন্ম-জন্মান্তরে।

অবশেষে যবে পূর্ণ হয় কালে,
অদৃষ্ট দেখা দেয় মানুষের ভালে।

৩১৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা