কবিতা — তুমি দয়াময়

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ আধ্যাত্মিক কবিতা

প্রভু তুমি পরম দয়াময়
মোদিত জগৎ তব প্রেমসুধায়।
জীবনের জীবন তুমি প্রাণের প্রাণ
বুঝিনা তুমিই যে সব সত্তার আধান।

সৃষ্টি ধ্বংসের চক্রাবর্তন মহাবিশ্বে
তোমারি খেলা অদৃশ্য ইশারার।
চরাচর সূর্য চন্দ্র গ্রহ তারা
আকাশ বাতাস আত্মহারা—
তোমার সৃষ্টি সুখের নন্দনায়।
মহাবিশ্বে যা কিছু সবই প্রেমরসে
তোমার চরণ পাতে নিত্য ধায়।

31/05/23

৩৪৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা