কবিতা — অস্তিত্ব লাগি ব্যাকুল

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ অন্যান্য কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

চির তরে নয় কিছু,
কাল যেন ধায় পিছু,
অতিথিশালাতে বাস,
জীবনের কয় মাস।
এজীবনের সঞ্চয়,
দিনে দিনে শেষ হয়,
রয়নাতো বাকি কিছু,
কর্মফল ধায় পিছু;
যেন বায়ুর পাখায়,
ক্ষনিকের সৃষ্ট মেঘ
বৃষ্টি সাথে মিশে যায়;
ফুটে যেন ঝরে যায়
কালডালে ক্ষণফুল,
দিয়ে যায় গন্ধ শুধু
অস্থিত্ব লাগি ব্যাকুল।

৫০৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা