কবিতা — আমার আমি

আমার আমি যে আছে সবারই মাঝে—
তারই ছায়া খোঁজে হিয়া ভালো লাগাতে।
সে-আমি মিশে আছে সবার অন্তরে,
চাওয়াগুলি ভুবনে খুঁজে যেন মোরে।
যারে ভালোবাসি, শুধু তারেই নয়,
তার মাঝে ফুটে মোর চাওয়া প্রিয় রূপ।
যা কিছু দেখি কাছে, কিবা বহু দূরে—
সবেতেই জাগে হৃদয়ের চাওয়ার স্বরূপ।
তোমারে খুঁজি না শুধু তোমারই জন্য,
খুঁজি নিজ সত্তা সৃষ্টির সুবিশাল অরণ্যে।

১০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা