কবিতা — আছে ভরিয়া হৃদয়

বুধবার, ২২ মে ২০২৪ রূপক কবিতা

জানি না কেন ভালো লাগে না
এই সুন্দর সুরভিত সন্ধ্যা।
ফুলের সুবাস পূবের হাওয়ায়
দিয়ে যায় কোন অজানা বেদনা।
কারা যেন ছিল অতি আপন
আছে হৃদয়ের অতলপুরে,
না জানি কোন অজানা সুরে
অব্যক্ত ভাষায় ডেকে যায় মোরে।
স্থির সরবর কল্লোলের মতো
দুলে দুলে ছুঁয়ে যায় স্মৃতির দোলায়,
নাই কোন চিহ্ন তাদের ধরায়
তবু আছে ভরে অতল হিয়ায়।

25/6/23

২৮৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা