কবিতা — আবার গল্প হবে

পথ থেকে দূরে, অন্য শহরে 
তোমার আজ হেঁটে চলা,
না বলা আছে অনেক কথা
হয়নি এখনো বলা।

ফিরে আসলেও বলবো না আর
কথারা বড্ড দামী!
তুমি ছাড়া দেখো একা একা রোজ 
হাসতে শিখেছি আমি।

আজ দীর্ঘশ্বাস কিছু বেঁচে নেই
গল্পের শেষ কবে !
শূন্যতা ঘেরা এই শহরেতে
আবার গল্প হবে।

২৬২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা