সুদীপ তন্তুবায় নীল

কবিতা - উপসংহারে

সুদীপ তন্তুবায় নীল
বুধবার, ১৯ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

অভিমান সব শেষ করে আমি
আমার পাশেতে বসি,
উপসংহারে নিজের কাছেই
নিজেই হয়েছি দোষী!

তুলেছি আঙুল, অভিযোগে তবু
ছেঁড়েনি ভাগ্য শিকে!
অবশেষে বাকি চারটা আঙুল
রইল নিজেরই দিকে।

পরে পড়বো
২৩৯
মন্তব্য করতে ক্লিক করুন