কবিতা — মাথা আর মন

মাথা আর মন- দুটি দুই পথে
কাকে ছেড়ে কাকে ধরি!
মনটা মাটিতে ফেলে না পা, আর
মাথা ডানাকাটা পরী!

মাথার কথাতে যতবার চলি
ততবার জয়ী আমি।
তবে সমাজের চোখে বিষাক্ত হয়ে
মনের দুয়ারে থামি।

মাথা হারলেই মনের হাসিতে
আবেগের তারা গোনা।
শেষে নিজের মনটা নিজের কাছেই
করে যায় প্রতারণা!

২৫৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা