কবিতা — মরণ মনের ক্লীবত্বে

শুক্রবার, ২৮ জুন ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

মরণের পদধ্বনি শুনতে পাই
পথে যেতে যেতে
মসৃন সরল সবুজ পথ তাই
চাহিনা আর খুঁজিতে।
যত বন্ধুর কঠিন হোক না কেন
পার হব নিশ্চয়
বাধা ভেঙে সব যেতে হবে দূরে
মুছে দিয়ে ভয়।
জগৎ জীবন সুধু গতির চলন
মৃত্যু মানেই থামা
যদি হেরে যেতে চাই থামবো তবে
ক্লান্তির নেই ক্ষমা ।
নদী মরে যায় স্রোত থামে যেথায়
মরণ মনের ক্লীবত্বে
জীবের অস্তিত্ব সুদৃঢ় হয় প্রতিদিন
ভয়হীন চলার বীরত্বে।
মেলে না কিছু সুখের সন্ধানে
আছে কষ্ট শাশ্বতর আহ্বানে
যদি ভুলে যাই জীবনের কঠিন লড়াই
সুখ রাখবে বেঁধে পেছনে।
সকল ভুলে যেতে হবে তূরীও গতিতে
ন্যায় নিষ্ঠা পথের সত্য
মর্মর মৃত্যুকে নাসিয়া ধসিয়া তবেই
লভিতে হবে অমৃতত্ব।

৩৪০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা