কবিতা — ফেরার নিমন্ত্রণ

মৃত্যু যদি হঠাত্ই দেয়
ফেরার নিমন্ত্রণ,
ঘুম না ভাঙা সকালটাকে
করবো আলিঙ্গন।

সেদিন আমার অন্য ভুবন
অন্য পথের বাঁক,
ফিরব না আর বলতে তোকে-
একটু পাশে থাক।

২৬৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা